• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
১৫-২০ শতাংশ বাড়ছে বিদ্যুতের দাম, ১ জুন থেকেই কার্যকর এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ বিশ্বকাপের জার্সি বিক্রি, এগিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা হবে: অর্থমন্ত্রী

নাতি-নাতনিদের ভিডিওবার্তা পেয়ে কেঁদে ফেললেন ব্রাজিল কোচ

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ‍শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবারের মঞ্চে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রে পা রাখবে লাতিন আমেরিদার দেশ ব্রাজিল। সেই বড় অভিযানের আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দোমিঙ্গাঁও’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইতালিয়ান এই কোচ। অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি। তবে সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে চমকে দেন অনুষ্ঠানের উপস্থাপক।
আগে ধারণ করা আনচেলত্তির নাতি-নাতনিদের কয়েকটি ভিডিও বার্তা প্রচার করা হয় অনুষ্ঠানে। প্রিয় দাদুর জন্য তাদের শুভকামনা ও ভালোবাসার কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিল কোচ।
এক নাতি বলেছে, “দাদু, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে। আশা করি আমরা ফ্রান্স ও স্পেনকেও হারাব।”
আরেকজনের বার্তা ছিল, “বিশ্বকাপে শুভকামনা, দাদু। আমরা তোমাকে ভালোবাসি।”
সবচেয়ে ছোট সদস্যের বার্তাটি ছিল আরও আবেগময়। সে বলেছে, “দাদু, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাঠে যাও এবং বিশ্বকাপ জিতে নিয়ে আসো!”
নাতি-নাতনিদের এসব কথা শুনে দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েন আনচেলত্তি। তার চোখে জল চলে আসে এবং কিছুক্ষণ তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন।
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বড় শিরোপা জিতেছেন আনচেলত্তি। তবে বিশ্বকাপ এখনও তার অধরা সাফল্য। এবার ব্রাজিলের দায়িত্ব নিয়ে সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি।
পরিবারের এমন অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পাওয়ার পর আনচেলত্তির প্রতি ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও আরও বেড়ে গেছে। এখন দেখার বিষয়, নাতি-নাতনিদের স্বপ্ন পূরণ করে সেলেসাওকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে পারেন কি না অভিজ্ঞ এই কোচ। সূত্র: ট্রিবিউনা


আপনার মতামত লিখুন :
More News Of This Category