• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
পাথরঘাটায় ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ জেলে জীবিত উদ্ধার মেজর লিগ সকারের ম্যাচে মেসি–লেভানডফস্কির উত্তাপ সিপিএলে নেমেই মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো ইউএস ওপেনে ইয়েলেনা রিবাকিনার দরজায় কড়া নাড়ছে ইতিহাস ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততায় এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে ‘ডিগার রকওয়েল’ হিসেবে আত্মপ্রকাশ করছেন হলিউড তারকা টম ক্রুজ আট বছর পর ফিরেও ব্যর্থ প্রীতি জিনতার ‘বাটওয়ারা ১৯৪৭’ ১ বিলিয়ন ভিউয়ের ক্লাবে যুক্ত হলো জনপ্রিয় ধারাবাহিক ‘জানজিরিন’

নারীদের হেয় করার ভাষা কোনওভাবেই মেনে নেয়া হবে না : থালাপতি বিজয়

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা অভিনেতা থালাপতি বিজয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ, অশ্লীল মন্তব্য বা নারীদের হেয় করার ভাষা কোনওভাবেই মেনে নেয়া হবে না। রবিবার তামিলনাড়ু বিধানসভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখার সময় বিজয় এমন বার্তা দিয়েছেন।
বিজয় বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার। তবে সেই স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে প্রত্যেককে দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে এবং বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করা যেতে পারে। কিন্তু সেই সমালোচনা কখনও যেন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।’ তিনি আরও জানান, নারীদের নিয়ে অশ্লীল বা মানহানিকর মন্তব্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তামিলনাড়ুর জনপরিসরে অশ্লীল, বিদ্বেষপূর্ণ এবং কুরুচিকর ভাষার ব্যবহার বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন বিজয়।
তার মতে, রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক না কেন, জনপরিসরে ব্যবহৃত ভাষার একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। রাজনৈতিক বিতর্ককে ব্যক্তিগত আক্রমণে পরিণত করলে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিকে অপমান করে না, একইসঙ্গে রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিসরকেও প্রভাবিত করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category