• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার আপত্তিতে মেসিকে বার্সায় ফেরাতে পারেননি জাভি নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিক করলেন সালাহ লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ভারতের রাজত্ব কেড়ে নিলো ইংল্যান্ড আরেফিন রুমি ডজনখানেক নতুন গানের কাজ শুরু করেছেন, ফিরছেন নতুন করে মারা গেছেন ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান আহমেদ ‘ইত্যাদি’ এবার নকশিকাঁথার জামালপুরে, থাকছে যেসব চমক অবশেষে দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন শিল্পী মিফতাহ জামান ঝড় তুলতে যাচ্ছে হরর সিনেমা ‘ব্যাকরুমস’ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অপ্রতীম খুন: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল

নীলফামারীতে ওয়ারিশন পরিবর্তন করে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপালা রথবাজার এলাকায় ওয়ারিশ পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে প্রকৃত মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এই দাবী জানান ভুক্তভোগী আবুল কালাম আজাদের পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা অভিযোগ করেন জানান, পারিবারিক সম্পত্তির ওয়ারিশ পরিবর্তনের মাধ্যমে তাদের বৈধ সম্পত্তি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আবুল কালাম আজাদের চাচা আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুস সাত্তার সংঘবদ্ধ লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালান। হামলার সময় বাড়িঘরে ভাঙচুর, মূল্যবান মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, এ ঘটনার পর থেকে ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের ভয়ে পালিয়ে বের হতে হচ্ছে। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জানমাল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিও জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category