• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি, রাতে ঠান্ডা দিনে গরম

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পঞ্চগড় : উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও রাতে হিমেল বাতাসে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় তীব্র রোদে বাড়ছে গরম। সকাল-রাতের ঠান্ডা আর দিনের গরমে আবহাওয়ার এমন বৈপরীত্যে ভোগান্তিতে পড়ছেন জেলার বাসিন্দারা। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশারও। সন্ধ্যার পর অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে বের করা হচ্ছে পুরোনো লেপ-কম্বল।
আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যে সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। শিশু ও বয়স্কদের মধ্যে এসব সমস্যা বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসা দেয়ার চেষ্টা করলেও পরে হাসপাতালে নিয়ে এসেছেন।
আরেক রোগী হাবিব হাসান বলেন, দিনের বেলায় রোদে গরম লাগে, কিন্তু সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন তিনি। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।
চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, পঞ্চগড়সহ সারা দেশে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার সন্ধ্যায় প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category