• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার সিটি ব্যাংকের

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২৪ আগস্ট অনুষ্ঠিত সভায় আগামী ৪ অক্টোবরের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উপস্থাপনের জন্য নির্ধারিত ব্যবসায়িক প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ আগস্ট অনুমোদিত প্রস্তাবগুলো নিয়ে আইনগত, নিয়ন্ত্রক, সুশাসন, শেয়ারহোল্ডার ও চুক্তিগত বিভিন্ন বিষয় পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে স্বতন্ত্র পরিচালক বাদে ব্যাংকের পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবটি আগামী ইজিএমে উপস্থাপন করা হবে না। প্রস্তাবটি ইজিএমের আলোচ্যসূচি থেকে প্রত্যাহার করে ভবিষ্যতে উপযুক্ত সময়ে পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে।
তবে ব্যাংকের অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করার প্রস্তাবটি ইজিএমে বহাল থাকছে। প্রস্তাব অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে ব্যাংকের ৩ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন।
এ জন্য ব্যাংকের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও শেয়ারহোল্ডারদের বিবেচনার জন্য রাখা হয়েছে। তবে এসব প্রস্তাব কার্যকর করতে প্রযোজ্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক ও আইনগত অনুমোদন প্রয়োজন হবে।
ব্যাংক জানিয়েছে, প্রস্তাবিত ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬। আগামী ৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে বিশেষ সাধারণ সভা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category