• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

পাকিস্তান জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে দুই বছরের চুক্তিতে জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে পিসিবি।
৪৬ বছর বয়সী স্মিথ পাকিস্তানের সাদা ও লাল বলের সংস্করণে দলের সঙ্গে কাজ করবেন। কয়েক মাস ধরে দলটির বিশেষায়িত এই পদের জায়গাটি ফাঁকা ছিল। গত সপ্তাহে তারোবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি আরও জোরালো হয়। ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজের আগেই পাকিস্তান স্কোয়াডে যোগ দেবেন স্মিথ।
পাকিস্তান টেস্ট দলে উমর গুল দীর্ঘদিন ধরে বোলিং কোচের দায়িত্ব পালন করলেও কোনো সংস্করণে পূর্ণকালীন ব্যাটিং কোচ ছিল না। জাতীয় নির্বাচক আসাদ শফিক মাঝেমধ্যে এ দায়িত্ব সামলেছেন। তবে এবার স্থায়ীভাবে সেই দায়িত্ব বুঝে নিচ্ছেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে কখনো খেলার সুযোগ না হলেও কোচ হিসেবে স্মিথের ঝুলিতে রয়েছে বেশ ভালো অভিজ্ঞতা। ‘লেভেল-৪’ ডিগ্রিধারী এই কোচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সুনাম কুড়িয়েছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের হয়ে কাজ করায় পাকিস্তান ক্রিকেট সম্পর্কেও তাঁর দারুণ জানাশোনা আছে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া দল হোবার্ট হারিকেনস ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচের দায়িত্ব পাল ছাড়াও দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড এবং ইস্টার্ন প্রভিন্সের কনসালট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্মিথের।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টুয়েন্টি খেলেন স্মিথ। ডানহাতি এই ব্যাটসম্যান সব সংস্করণ মিলিয়ে ৯টি সেঞ্চুরি, ৪০টি ফিফটিসহ ৭০২৯ রান করেছেন।
স্মিথের প্রথম বড় চ্যালেঞ্জ হবে সাম্প্রতিক বছরগুলোয় ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা পাকিস্তান ব্যাটিংকে চেনা ছন্দে ফিরিয়ে আনা। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে দেশের বাইরে পরপর ৮টি টেস্টে হেরেছে পাকিস্তান। আগামী ইংল্যান্ড সফর তাই টেস্ট ক্রিকেটে নিজেদের ভাগ্যের চাকা ঘোরানোর পাশাপাশি ওই ঘাটতিগুলো পুষিয়ে নেওয়ার প্রথম সুযোগ এনে দিচ্ছে দলটিকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category