• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতীয় সংসদের কার্যপ্রণালিতে দেশের প্রধান রপ্তানি খাত রেডিমেড গার্মেন্টস (আরএমজি) শিল্পের অস্থিরতা ও সংকট নিয়ে আলোচনার সুযোগ না রাখায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি অভিযোগ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যুকে বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে এবং এটি ল্যাপস করে দেওয়ার চেষ্টা চলছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে ফ্লোর নিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত তিন দিন আগে আমাদের কার্যপ্রণালিতে ছিল যে রেডিমেড গার্মেন্টস শিল্পের অস্থিরতা নিয়ে আলোচনা হবে। সেদিন আলোচনা তালিকায় থাকতে থাকতেও তা বাদ পড়ে যায়। পরবর্তীতে জানানো হয় আগামী রোববার এটি নিয়ে আলোচনা হবে। আমরা রোববারও দেখলাম প্রসিডিউরে বিষয়টি আছে। যারা আলোচনা করবেন, আমরা তাদের জন্য অপেক্ষা করলাম। আমরা ভেবেছিলাম এটি তো দেশের স্বার্থের বিষয়, এটি শুধু সরকার বা বিরোধী দলের ব্যাপার নয়, এটি আমাদের সবার ব্যাপার।
তিনি আরও বলেন, কিন্তু গতকাল রাত পৌনে ৮টার দিকে যখন সংসদ মুলতবি বা ক্লোজ করে দেওয়া হলো, ঠিক তার আগমুহূর্তে দেখলাম বিষয়টি কার্যতালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। আজও দেখলাম বিষয়টি আমাদের প্রসিডিউরের মধ্যে নেই। বর্তমান পরিস্থিতিতে যেখানে গার্মেন্টস শিল্প মুখ ফিরিয়ে নিচ্ছে, ক্রেতারা সফর বাতিল করছেন, দেশের প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এবং ব্যবসাগুলো ভিয়েতনাম, ভারত ও নেপালের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে চলে যাচ্ছে-এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে বারবার ইগনোর করা হচ্ছে এবং আলোচনা করতে দেওয়া হচ্ছে না।
সরকার দলের উদ্দেশে প্রশ্ন রেখে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতি নিয়ে সরকার দলের পক্ষ থেকেই তো আগে আলোচনায় নিয়ে আসা উচিত ছিল। সেখানে বিরোধী দল থেকে আমরা বারবার বিষয়টি তোলার পরও কেন তা পাচ্ছি না, মাননীয় স্পিকার? আমরা কেন এই বৈষম্যের শিকার হব?
এ সময় স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তার বক্তব্যে হস্তক্ষেপ করে বলেন, মাননীয় সদস্য, এটি কোনো বৈষম্য নয়, আপনি বসুন। এই ১৪৭ ধারার প্রস্তাবের ইনিশিয়েটর যিনি, সেই মাননীয় সদস্য নাজিবুর রহমান সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category