• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদলের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড মরক্কো ও সেউতার মধ্যবর্তী স্থানে সাগরে ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন হামলা হলে অন্যান্য দেশের জ্বালানিক্ষেত্র ভস্ম করে দেয়ার হুমকি ইরানের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪ সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য ফের চালুর প্রস্তাব মিয়ানমারের

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী সালাউদ্দিন

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশটা এগিয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস’এ এগিয়ে যেতে পারে এবং একজন ছাত্রের একাধিক পেশার সুযোগ থাকে সে জন্য ইতোমধ্যেই প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া প্রথমে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে ডিগ্রি পর্যন্তও গিয়েছে। বিভিন্নভাবে বৃত্তির সিস্টেমও কিন্তু আমরা চালু করেছি। কাজেই শিক্ষা ব্যবস্থাকে সার্বিক উন্নয়নের জন্য প্রাথমিক ধাপ থেকে শুরু করতে হবে। ধীরে ধীরে সব পর্যায়েই হবে। তিনি আরও বলেন, কীভাবে প্রোটিনের চাহিদা মেকআপ করা যায় স্কুলগুলোতে। আমরা কীভাবে দিতে পারি, তা চিন্তা করেছি এবং পদক্ষেপ নিয়েছি।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category