• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে কোচ গার্দিওলার দল

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: এভারটনের মাঠে ৩-৩ গোলের নাটকীয় ড্র ছিনিয়ে নেয়ার পর ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা তার দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন। তবে স্বীকার করেছেন, প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে তার দল এখন কঠিন চ্যালেঞ্জের মুখে।
আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট পেছনে সিটি। গার্দিওলার মতে, তার দল এখন নিজের যোগ্যতায় শিরোপা জিততে পারবে না। আর্সেনালের পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকতে হবে তাদেরকে। স্প্যানিশ কোচ বললেন, ‘এটা নির্ভর করে। (শিরোপা) এখন আমাদের হাতে নেই। এই ম্যাচের আগে আমাদের হাতে ছিল এবং আর্সেনালের হাতেও। কিন্তু এখন, না, আর আমাদের হাতে নেই।’
সিটির পরের ম্যাচ টেবিলের সপ্তম স্থানে থাকা ব্রেন্টফোর্ডের বিপক্ষে। ঘরের মাঠে তারা এই ম্যাচ খেলবে। তারপর ওয়েস্ট হ্যামের ঘরে আর্সেনালের খেলার দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। গার্দিওলা বললেন, ‘প্রিমিয়ার লিগে আমাদের চার ম্যাচ আছে, পরেরটি ব্রেন্টফোর্ডের সঙ্গে। ম্যাচটি একই রকম হবে, কারণ প্রতিদ্বন্দ্বীরা ভালো। আমরা দেখব কী হয়। অবশ্যই, (ম্যাচগুলোতে আমরা একই আত্মবিশ্বাস নিয়ে যাব), যেমনটা আমরা এখানে এসেছিলাম।’
দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি কোচের মনে, ‘সত্যিই ভালো পারফরম্যান্স ছিল। আমরা প্রথমার্ধে অসাধারণ ছিলাম। তাদের শারীরিক শক্তির কারণে এটা কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে সম্ভবত আমাদের নিয়ন্ত্রণ কিছুটা কমে গিয়েছিল। আমরা গোল খাওয়ার পর তারা ঘুরে দাঁড়াল এবং খাঁটি ইংলিশ খেলা খেলেছে। ডুয়েলে তারা আগ্রাসী ছিল। কিন্তু সব মিলিয়ে আমরা সত্যিই ভালো খেলেছি। সিটি কোচ যোগ করলেন, ‘হারার চেয়ে এটা ভালো। (কিন্তু অবশ্যই) জয় আরও ভালো, আমরা সেটার জন্যই খেলেছিলাম। এটা প্রমাণ করেছে দলটা কেমন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category