• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্রিমিয়ার লিগে ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে ম্যানচেস্টার ইউনাইটেড

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ম্যানচেস্টার সিটির হারে ম্যানচেস্টার ইউনাইটেড দুঃখ পাচ্ছে—এমন নজির খুব একটা নেই। নগর প্রতিদ্বন্দ্বীদের ভালো না চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এবার সেই সিটির হারেই বিপাকে পড়েছে ইউনাইটেড। শনিবার রাতে প্রিমিয়ার লিগে সিটি ৩-১ গোলে হেরেছে নটিংহাম ফরেস্টের হারে।
সিটির এই হারে অবনমন অঞ্চলে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে ৪০ বছরের মধ্যে এই প্রথম মৌসুমের এই পর্যায়ে অবনমন অঞ্চলে থেকে দিন শেষ করতে হলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিকে।
অবশ্য ইউনাইটেডের এমন অনবমনে সিটির হারের চেয়েও নটিংহাম ফরেস্টের জয়ের অবদানই বেশি। পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা নটিংহাম লিগে তিন ম্যাচ পর জয় পেয়েছে, যাতে মোট ৯ পয়েন্ট নিয়ে তা ১৬ নম্বরে উঠে এসেছে। আর নটিংহাম এগিয়ে যাওয়াতেই পয়েন্ট তালিকায় তিন ধাপ নিচে নেমে অবনমন অঞ্চলে চলে গেছে মাইকেল ক্যারিকের দল। ইউনাইটেড এখন ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে।
ইংল্যান্ডের শীর্ষ লিগে অন্তত ৯টি ম্যাচ খেলার পর অবনমন অঞ্চলে থেকে দিন শেষ করার ঘটনা ইউনাইটেডের ক্ষেত্রে সর্বশেষ ঘটেছিল ১৯৮৬ সালের নভেম্বরে। সেবার ২২ দলের লিগে ১৫ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ২১ নম্বরে ছিল তারা। চার দশক পর আবারও সেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ল ক্লাবটি।
পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও আছে। রবিবার সান্ডারল্যান্ড যদি চেলসিকে হারায় এবং ক্রিস্টাল প্যালেস যদি লিভারপুলের বিপক্ষে অন্তত ড্র করে, তাহলে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগেই পয়েন্ট তালিকার ২০ নম্বরে নেমে যেতে পারে ইউনাইটেড। সান্ডারল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে ২০তম আর প্যালেস ৭ পয়েন্ট নিয়ে ১৯তম অবস্থানে আছে।
এ মৌসুমে লিগে সর্বশেষ ৩০ আগস্ট ঘরের মাঠে ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারিয়েছিল ইউনাইটেড। এরপর আর জয়ের দেখা পায়নি তারা। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর রেকর্ডও হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ৪০ বছরের মধ্যে এটিই তাদের সবচেয়ে খারাপ মৌসুম শুরুর নজির।
১৯৮৬ সালে এমন বাজে শুরুর পর নভেম্বরে কোচ রন অ্যাটকিনসনকে বরখাস্ত করেছিল ইউনাইটেড। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এবারও ছাঁটাইয়ের শঙ্কায় আছেন ক্যারিক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category