• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে উচ্ছ্বাসিত ইয়ামাল

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে নামবে ইউরোপসেরা ও কোপা আমেরিকা জয়ী দুই দল। আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনালে ফুটবলবিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক রূপকথার সমাপনী দৃশ্যের। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় ব্লকবাস্টার ম্যাচ আর কী-ই বা হতে পারে!
আসন্ন ফাইনালের সব আলো কেড়ে নিচ্ছেন দুই তারকা—লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল। তাদের মুখোমুখি হওয়ার আগে আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবি। যেখানে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে হাসতে দেখা যায় মেসিকে। সম্প্রতি সেই ছবির গল্প নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড।
স্পেন দলের অন্যতম প্রধান তারকা হয়ে ওঠা ইয়ামাল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আর্জেন্টিনার এই কিংবদন্তির মুখোমুখি হওয়া কতটা বিশেষ। অবশেষে তার সেই চাওয়াই সত্যি হচ্ছে। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা।
মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে ইয়ামাল বলছিলেন, ‘আমি এখন কিছুটা বড় হয়েছি, লিও’র বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি (ইউরো ও কোপা চ্যাম্পিয়নদের ম্যাচ) যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।’
২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য প্রচারণার অংশ হিসেবে তোলা হয়েছিল সেই ঐতিহাসিক ছবি। ইউনিসেফের এক লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের সঙ্গে ফটোশুটে অংশ নিয়েছিলেন ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি। নিয়তির কী অদ্ভুত পরিহাস, লটারিতে নির্বাচিত সেই পরিবারগুলোর একটি ছিল ইয়ামালের! তখন কেউ ভাবতেও পারেনি যে এই ছবির তরুণটি একদিন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হবেন, আর তার কোলে থাকা ওই ফুটফুটে শিশুটি হয়ে উঠবেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা বিস্ময় বালক।
এখন নিয়তি তাদের আবারও এক বিন্দুতে নিয়ে এসেছে। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তারা কোনো দাতব্য অনুষ্ঠান বা ফটোশুটের জন্য একসঙ্গে দাঁড়াবেন না; এবার তারা মুখোমুখি হবেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category