• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসরণ করবে দক্ষিণ সিটি : প্রশাসক আবদুস সালাম ফিফা র‍্যাঙ্কিংয়ে দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান টমাস ডুলি পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ৬ জন তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর-দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি গরুর মাংস কাটাকাটির জন্য কসাইয়ের রেট চড়া , ভোগান্তি কোরবানিদাতাদের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি এলাকাবাসীসহ গোটা দেশের মানুষের ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির উত্থানে গভীর উদ্বেগে দিন কাটছে দিপকের বাবা-মা’র

ফিফা র‍্যাঙ্কিংয়ে দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান টমাস ডুলি

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ঢাকায় পা রেখেছেন আজ (শুক্রবার) সকালে। বিকেলেই হাজির হলেন এক অনুষ্ঠানে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ নামের সেই অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
টমাস ডুলি—বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ। বাফুফে তাঁকে আগামী দুই বছরের জন্য হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের দলের দায়িত্ব দিয়েছে।
বিএসপিএর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই ডুলি শোনালেন বাংলাদেশের ফুটবল নিয়ে তাঁর লক্ষ্যের কথা। বললেন, ফিফা র‍্যাঙ্কিংয়ে এ দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান।
১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া ডুলি বলেন, ‘আমার লক্ষ্য হলো র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০ বা ১৫০-এর মধ্যে নিয়ে আসা।’ তবে ১৮০–এর আশপাশে ঘোরাঘুরি করা র‍্যাঙ্কিং থেকে দ্রুতই যে উন্নতি করা যাবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ‎
ফুটবলারদের ইতিবাচক মানসিকতা এবং কঠোর পরিশ্রমের ওপর জোর দিয়ে তিনি যোগ করেন, ‘লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। ১৬০-এর নিচে আসা অবশ্যই বাস্তবসম্মত, তবে আগামীকালই নয়, হয়তো এক বছরের মধ্যে আমরা তা অর্জন করতে পারব।’
‎২০০৩ সাফের পর বড় কোনো সাফল্য না পাওয়া বাংলাদেশকে ভালো করতে হলে ফুটবলারদের ভেতরে ত্যাগের মানসিকতা ও সুন্দর ফুটবল খেলার তাড়না জাগিয়ে তুলতে হবে বলে মনে করেন ডুলি। বলের পেছনে না ছুটে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলবে বাংলাদেশ—এমন দলই গড়তে চান বলে জানালেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category