• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ফ্রি ট্রান্সফারে ম্যান সিটি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর অনুশীলনে বার্নার্দো সিলভা

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফ্রি ট্রান্সফারে ম্যানচস্টোর সিটি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর নিজের প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার বার্নার্দো সিলভা। বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদের ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
নতুন কোচ জোসে মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতির চতুর্থ সপ্তাহ চলছে। প্রাথমিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পরেই সিলভা ক্লাবের হয়ে প্রথম অনুশীলনে নেমে পড়েন। কেবল সিলভা একা নন; একই সাথে ছুটি কাটিয়ে রিয়ালের ড্রেসিংরুমে ফিরেছেন আরও দুই ফরোয়ার্ড- ভিনিসিউস জুনিয়র ও ব্রাহিম দিয়াস।
জোসে মরিনহোর বিশেষ অনুরোধেই ক্লাবে এসেছেন ৩১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। মরিনহোর সঙ্গে কাজ করা এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যোগ দেওয়াকে প্রত্যাখ্যান করা অসম্ভব বলে মন্তব্য করেন সিলভা। নতুন মৌসুমে মাঠে নামার আগেই লা লিগার জন্য সিলভার অফিসিয়াল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ।
এই গ্রীষ্মে আসা নতুন চুক্তিগুলোর মধ্যে সিলভা, ডেনজেল ডামফ্রিস ও কার্লোস এস্পি অনুশীলনে যোগ দিয়েছেন। খুব শীঘ্রই প্রাক-মৌসুমে দেখা মিলবে ইব্রাহিমা কোনাতে এবং মার্ক কুকুরেয়ার।
প্রথম দিন অনুশীলনেই চমৎকার একটি গোল করে নিজের অবস্থান জানান দেন ভিনিসিয়ুস। চুক্তির শেষ বছরে থাকায় ক্লাব ও তার প্রতিনিধিদের মধ্যে নতুন চুক্তি নবায়ন নিয়ে শিগগিরই নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category