• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, অনেকে হতাহত

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভিয়াচা।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে আতশবাজি তৈরিতে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের একটি এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন ৬২ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে বেশির ভাগ বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ আহত ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্রে নেওয়ার জন্য সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল ও পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নেব্রাস্কা বলেন, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করেছেন। এতে আবার বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। এ কারণে তিনি স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category