• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
‘“ডোনাল্ড ট্রাম্প” কোরবানি হচ্ছে বাংলাদেশে’, টেলিগ্রাফের খবর কখনো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো প্রভাবশালীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, দুজন গ্রেপ্তার পেট্রলপাম্পের ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের মুক্তির আগেই দৃশ্য ফাঁস, নতুন ঝামেলায় শাহরুখের ‘কিং’ মালয়ালম সিনেমা ‘দৃশ্যম ৩’,প্রথম দিনেই আয় করল প্রায় ৪৩ কোটি রুপি ওটিটিতে ‘দম’–এর দর্শকসংখ্যা আরও বেড়েছে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তির প্রস্তুতি নিয়ে ব্যস্ত কিয়ারা আদভানি তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র কোন দেশে কেমন শাস্তি পায় ধর্ষক ভারতের মন্ত্রিসভার বৈঠকে তিনটি প্রধান ‍বিষয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব নিলেন টমাস ডুলি

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: অবশেষে অবসান হলো সব জল্পনা-কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন টমাস ডুলি। আজ সকালে বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানায়।
‎বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ আজ সকালেই ঢাকায় পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে।
‎জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। যুক্তরাষ্ট্রের হয়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলেন এবং গোল ৭টি।
‎‎১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে চারটি ম্যাচেই খেলেন ডুলি। চার বছর পর ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে সব ম্যাচ খেলেন।

ক্লাব ফুটবলেও তাঁর প্রোফাইল বেশ ভারী। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন, যার মধ্যে শালকের হয়ে উয়েফা কাপও (বর্তমানে ইউরোপা লিগ) জেতেন ১৯৯৭ সালে। এ ছাড়া এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০–৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগা শিরোপাও।
খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর ফিলিপাইন কোচের দায়িত্ব পালন করেন।
‎ফুটবলে অভিজ্ঞতা বাড়াতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি-লিগের ক্লাব ‘ভিয়েতেল’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইনের ডাগআউটে ফেরেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ডুলি গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ‎ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category