• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর আপিলের জমার হার ব্যাপকভাবে কমানোর প্রস্তাব বাজেটে ব্যাংক হিসাব খোলার পরিমাণ বেড়েছে শিক্ষার্থীদের, শীর্ষে ৫ ব্যাংক ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম প্রধানমন্ত্রীর চীন সফর, কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সীমান্তে তেল পাচার ইরানের পুনর্গঠনের জন্য তৈরি হচ্ছে ৩০ হাজার কোটি ডলারের তহবিল ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প হোয়াইট হাউসে ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি এফবিআইয়ের

বাংলাদেশ সফর থেকে যে শিক্ষা নিয়ে ফিরছেন নিউজিল্যান্ড অধিনায়ক

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: জয় দিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় শেষ করেছে। অবশ্য সিরিজ চলাকালে আইপিএল-পিএসএলে ব্যস্ত ছিলেন শীর্ষ কিউই ক্রিকেটাররা। ফলে বাংলাদেশ সফর ছিল নতুনদের জন্য অভিজ্ঞতা অর্জনের বড় এক মঞ্চ।
শনিবার শেষ টি-টোয়েন্টির পর সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত হিসেবে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করা নিক কেলি বলেন, ‘দারুণ এক (সিরিজ) ড্র ছিল। আগের ম্যাচে আমরা যেসব জায়গায় ভুল করেছি, এই ম্যাচে সেগুলো শুধরে নিতে চেয়েছিলাম। এসব নিয়ে অনেক কথা বলেছি আমরা। ডেথ বোলিং ছিল সেখানকার একটি জায়গা। জশ (ক্লার্কসন) সেখানে দুর্দান্ত বল করেছে। বল হাতে দারুণ ছিল, বাউন্ডারি ঠেকিয়েছে, সব মিলিয়ে অসাধারণ বোলিং করেছে।’
বাংলাদেশ সফরকে বেশ কয়েকজন তারকার অনুপস্থিতিতে নতুন ক্রিকেটারদের শেখার বড় মঞ্চ হিসেবে দেখছেন কেলি, ‘অনেক শীর্ষ প্লেয়ার আইপিএল-পিএসএলে খেলছে। এমন সফরে আসার বড় ব্যাপার হচ্ছে দ্রুত শেখা এবং মানিয়ে নেওয়া। অনেক নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছি আমরা। ওয়ানডে সিরিজে হারলেও আমরা ভালো খেলেছি। টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলেছি। প্রথম ম্যাচে আমরা দীর্ঘ সময় ধরে ভালো জায়গায় ছিলাম। বাংলাদেশ পরে দারুণভাবে কামব্যাক করে ম্যাচটা জিতে নিয়েছে। আজকে বেশ ভালো হয়েছে আমাদের বোলিংটা।’
এই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা ও তরুণদের সুযোগ পাওয়ার বাস্তবতাও মেনে নিচ্ছেন কিউই ব্যাটার, ‘বছরের এই সময়ে আসলে ক্রিকেটারদের লিগে খেলার স্বাধীনতা দিতেই চাইবেন আপনি। টম (ল্যাথাম) চোটে পড়ায় আরেকজন সুযোগ পেয়েছে। পরিস্থিতি সামলে খেলতে হয়েছে। ফলে তরুণরা বেশি সুযোগ পেয়েছে খেলার এবং অভিজ্ঞতা অর্জন করার।’
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা জানিয়ে কেলি বলেন, ‘দারুণ ছিল। এখানে আসার আগে আমি জানতাম না আমাকে অধিনায়কত্ব করতে হবে। টমের চোটে করতে হলো। আস্তে-ধীরে সে ভালো হবে ভেবেছিলাম, যদিও তা হয়নি। বড় দায়িত্ব ছিল। চেষ্টা করেছি ভালোভাবে পালন করতে। দারুণ উপভোগ করেছি।’ এই সফর থেকে কেলি যেসব শিক্ষা নিয়ে ফিরছেন তাও জানালেন অল্প কথায়, ‘সুযোগ কাজে লাগাতে হবে। এমন সিরিজের মতো সুযোগ আসলে সেগুলো কাজে লাগাতে হবে। পারফর্ম করতে হবে। দলের প্রয়োজনে দায়িত্ব নিতে হবে। রান করে যেতে হবে, উইকেট নিয়ে যেতে হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category