• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন জুঁই এমপি এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও

বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট : বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন। সোমবার (১০ আগস্ট) বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেছেন। ‘র’-এর প্রধান পরাগ জৈন রোববার ঢাকায় আসেন। তবে এই সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ঢাকা বা দিল্লি। সরকারি পর্যায়ে এ সফরের আলোচ্যসূচি ও বৈঠকের বিষয়বস্তু নিয়েও কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সূত্র জানায়, পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে।
সফরে পরাগ জৈনের সঙ্গে ছিলেন চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্য অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। তারা চীন থেকে ঢাকায় আসেন। এর আগে রবিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের ‘র’-এর প্রধান। বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই তিনি ঢাকায় আসেন। ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলটি একটি অভিজাত হোটেলে অবস্থান করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category