• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা ০৭ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ধারাবাহিক গুণগত উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর কোয়ালিটি অ্যাশিউরেন্স ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ); ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং অতিরিক্ত পরিচালক জনাব সালমা পারভীন সুমা; সকল অনুষদের ডিনবৃন্দ; ইংরেজি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানগণ; এবং পরিচালক, অর্থ ও হিসাব উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা, সুশাসন, জবাবদিহিতা এবং ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতি আরও সুদৃঢ় করতে কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির সক্রিয় ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাইউস্ট-এর অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
More News Of This Category