• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
হামে আক্রান্ত শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ! নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু বিশ্ব সেবিকা দিবস: পিতার স্বপ্ন পূরণে সেবার মহান ব্রতে চকরিয়ার পাঁচ বোন বাইউস্টে আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা গাইবান্ধায় ধানের কম হওয়ায় কৃষকরা বিপাকে মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কয়েক সেকেন্ডে থেমে গেল রোনালদোর লিগ জয়ের উৎসব ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ১৮ মে, নেইমারকে নিয়ে ঘোর অনিশ্চয়তা রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় একটি চক্র: ফ্লোরেন্তিনো পেরেজ

বাইউস্টে আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর বাইউস্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি ১০ – ১২ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করেন।
আইন বিভাগের ১৩তম ব্যাচ ও ৯ম ব্যাচ ফাইনালে মুখোমুখি হয় এবং ৯ম ব্যাচ ট্রাই-ব্রেকারে জয় লাভ করে এইবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাইউস্ট সেন্ট্রাল ক্লাবসমূহের প্রধান উপদেষ্টা লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর সৈয়দ ফজলে হোসেন (অব.), ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ফাতেমা জোহরা, ইংরেজি বিভগের প্রধান ও বাইউস্ট স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. আবদুর রশিদ, আইন বিভাগের প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার, প্রভাষক শামীম আহমেদ এবং প্রভাষক লামিয়া দীলসাদ ওয়াজিহা।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইন বিভাগের প্রভাষক ও বাইউস্ট স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা সাইমুর রহমান। টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন ল ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কিছু সদস্য রতসাইন বিভাগের কিছু ছাত্র।

প্রসে বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
More News Of This Category