• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বায়ার্নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গোপনে নৈশভোজ পেপ গার্দিওলার

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ম্যানচেস্টার সিটি ছেড়ে বেকার বসে আছেন পেপ গার্দিওলা। ইংল্যান্ডে সফলতম অধ্যায় পার করেছেন স্প্যানিশ কোচ। গত মাসেও তার ইতালির প্রধান কোচ হওয়া নিয়ে গুঞ্জন চলেছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানান তিনি।
তারপর গার্দিওলাকে নিয়ে সেভাবে কোনো খবর শোনা যায়নি। তবে আবারও তাকে নিয়ে খবর তৈরি হলো। বার্সার সাবেক কোচের চালচলন দেখে অনেকেই ধারণা করছেন বায়ার্ন মিউনিখে ফিরছেন তিনি।
কেন তাকে নিয়ে এমন গুঞ্জন? কারণ গত সপ্তাহে বায়ার্নের সম্মানিত প্রেসিডেন্ট উলি হোয়েনেসের সঙ্গে তার গোপন বৈঠকের কথা শোনা গিয়েছিল। মিউনিখ ক্লাবের অভিভাবক ও পরামর্শদাতা হিসেবে এখনও দায়িত্বে থাকা হোয়েনেসও নিশ্চিত করেছেন সেই সাক্ষাতের কথা। কিন্তু সেই বৈঠকে কোচ হিসেবে তাকে ফেরানোর ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
গার্দিওলার সঙ্গে নৈশভোজের কথা নিশ্চিত করে হোয়েনেস বিল্ড-কে বলেছেন, ‘আমাদের দেখা হয়েছে এটা সত্যি। পেপ, কার্ল হেইঞ্জ রুমেনিগে এবং আমি- আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। আমাদের সন্ধ্যাটা চমৎকার কেটেছে।
বায়ার্নের বর্তমান প্রধান কোচ ভিনসেন্ত কোম্পানিকেও মিউনিখের রেস্তোঁরায় নিমন্ত্রণ করা হয়েছিল। গার্দিওলাই সেটা চেয়েছিলেন। হোয়েনেস (সুসি) ও রুমেনিগের (মার্তিনা) স্ত্রীও ছিলেন সেই নৈশভোজে। কিন্তু স্টুটগারেট কোচদের সম্মেলন থাকায় বেলজিয়ান কোচ ছিলেন না। হোয়েনেস বললেন, ‘পরে সুযোগ পেলে আমরা ভিনসেন্ত ও পেপকে নিয়ে আমরা আনন্দের সঙ্গে আরেকটি নৈশভোজ আয়োজন করব।’
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত গার্দিওলা বায়ার্নের কোচিংয়ে ছিলেন। তিনটি লিগ শিরোপা ও দুটি কাপ ট্রফি জিতে স্প্যানিশ কোচ ম্যানসিটিতে যোগ দেন। ৫৫ বছর বয়সী গার্দিওলা গ্রীষ্মে ম্যানসিটি ছেড়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category