• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline
সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা মালয়েশিয়ার ৩০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসছে সোমবার বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার বাড়ানোর প্রস্তাব বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির নিশ্ছিদ্র নিরাপত্তায় নিজ বাড়িতে দাফন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, প্রথম প্রান্তিকে হার ৩.৮৯%

বার্সা কোচ ফ্লিক বললেন, ‘এই মুহূর্তটি কখনো ভুলব না’

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : ক্যাম্প ন্যুতে রবিবার রাতে জাদুকরি এক রাত পার করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সা। ঘরের মাঠে এই জয়ের পর উৎসবের আমেজে ভাসছে কাতালানরা। তবে দিনটি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের জন্য ছিল একই সঙ্গে আনন্দ ও বেদনার। রবিবার এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার মৃত্যুর খবর আসে। ব্যক্তিগত শোকের সময়ও পেশাদারত্বকে অগ্রাধিকার দিয়ে এল ক্লাসিকোতে ডাগআউটে থাকার সিদ্ধান্ত নেন জার্মান এই কোচ।
ম্যাচ শেষে তিনি জানান, আনন্দ-বেদনার মিশ্র এই অনুভূতি তিনি কখনো ভুলবেন না। এ সময় দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে ফ্লিক বলেন, খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দিয়েছেন।
বাবার মৃত্যুর শোকের মধ্যেই নিশ্চিত হয়েছে লিগ শিরোপা, এ অনুভূতি কেমন, তা জানাতে গিয়ে ফ্লিক বলেছেন, ‘আজ সকালে আমার মা আমাকে ফোন করে জানান যে বাবা মারা গেছেন। তখন আমি ভাবছিলাম, আমি কি এটা গোপন রাখব, নাকি দলের সঙ্গে শেয়ার করব? আমার কাছে এটা একটা পরিবারের মতো, তাই আমি সিদ্ধান্ত নিই, খেলোয়াড়দের জানাব। আমি এই মুহূর্তটি কখনো ভুলব না। দিনটা আমার জন্য কঠিন ছিল।’
ন্যু ক্যাম্পের ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে শিরোপা জেতায় বার্সার আনন্দটা যে একটু বেশি, সেটি জানা কথাই। ফ্লিকও বললেন তেমনটাই, ‘সমর্থকদের সামনে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এটা খুবই চমৎকার। বোঝাই যাচ্ছে, জেতাটা সহজ ছিল না। সবাই ভেবেছিল আমরা হয়তো জিততে পারব, কিন্তু রিয়াল মাদ্রিদও দুর্দান্ত দল। তবু আমরা ভালো খেলেছি, ভালোভাবে রক্ষণ সামলেছি।’
মৌসুমজুড়ে একের পর এক চোটের কারণে বার্সার লিগ জয়ের অভিযান মোটেই সহজ ছিল না। তবু হাল না ছেড়ে লড়াই করে গেছে ফ্লিকের দল। ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করার পর সেই লড়াইয়ের কথাই স্মরণ করলেন ফ্লিক, ‘চোট-আঘাত আমাদের জন্য কাজটা সহজ করেনি, তারপরও আমরা দারুণভাবে খেলেছি। লিগের এই শেষ পর্বে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি। রক্ষণভাগে আমরা কিছু ভালো কাজ করেছি। কুবারসি, জেরার্ড মার্টিন, এরিক—সবাই অসাধারণ খেলেছে।’
লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেও চ্যাম্পিয়নস লিগে এখনো ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বার্সা। ২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিযনস লিগ জেতা দলটির জন্য আগামী মৌসুমে ইউরোপ–শ্রেষ্ঠত্বের ট্রফিকেই পাখির চোখ করেছেন টানা দুই লিগজয়ী এই কোচ, ‘এখন আমাদের লক্ষ্য ১০০ পয়েন্টে পৌঁছানো। অবশ্যই, খেলোয়াড়েরা এখন উদ্‌যাপনের সম্পূর্ণ যোগ্য। আর আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ জয়ের চেষ্টা করব।’
টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জেতার মধ্য দিয়ে শীর্ষ স্তরের লিগে নিজের শতভাগ সাফল্যের ধারাও অব্যাহত রাখলেন ফ্লিক। এখন পর্যন্ত চারটি মৌসুমে দুটি দলকে প্রতিনিধিত্ব করে চারবারই শিরোপা জিতেছেন তিনি। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে শিরোপা জেতেন ফ্লিক। আর বার্সার হয়ে জিতলেন ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category