• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি দেশকে বিশ্বে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে : ড. মঈন খান

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট : বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তার উত্তরাধিকার, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পথ চলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও একটি সম্মানসূচক অবস্থানে নিয়ে যেতে চাই।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে ড. মঈন খান বলেন, মাত্র সাড়ে তিন বছরে একটি ভঙ্গুর রাষ্ট্রকে বিশ্বের বুকে সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব এনেছিলেন। বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরের মূল কাজও শুরু করেছিলেন তিনি। আমরা এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে জিয়াউর রহমানকে স্মরণ করব, যার মাধ্যমে তার আদর্শকে সত্যিকার অর্থে হৃদয়ে গ্রহণ করা যায়।
বাজেট প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, জিয়াউর রহমান দেশের জন্য যে বাজেট দিয়েছিলেন, তা শুধু ঢাকা শহরের উঁচুতলার (ধনী) মানুষের জন্য ছিল না; তিনি বাজেট দিয়েছিলেন এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণের জন্য। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category