• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline

বিদায়ী ম্যাচে লেভান্ডভস্কির গোল, হারল বার্সেলোনা

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করল ভ্যালেন্সিয়া। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে পিছিয়ে পড়েও তারা ঘুরে দাঁড়াল এবং জিতল ৩-১ গোলে। যদিও মৌসুমের শেষ দিনের এই জয় তাদেরকে ইউরোপিয়ান ফুটবলে তোলার জন্য যথেষ্ট ছিল না। রবার্ট লেভান্ডভস্কি বার্সেলোনার হয়ে শেষ ম্যাচে গোল করলেন। ম্যাচের এক ঘণ্টা যেতেই লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন পোল্যান্ড স্ট্রাইকার। কিন্তু পাঁচ মিনিট পর জাভি গুয়েরা দারুণ ফিনিশে স্বাগতিকদের সমতায় ফেরান। চার মিনিট পর তারা এগিয়ে যায়। জেসুস ভাসকেজের বানিয়ে দেওয়া বলে গুয়েরা শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। লুইস রিওজা বল পেয়ে বাঁ পায়ের শটে স্কোর ২-১ করেন। তারপর মার্ক বার্নাল ভাসকেজকে ফেলে দিলে ভ্যালেন্সিয়া মনে করেছিল তারা পেনাল্টি পেয়েছে। কিন্তু ভিএআর যাচাইয়ে দেখা গেছে, ঘটনাটি ঘটেছে বক্সের বাইরে।
স্টপেজ টাইমে গুইদো রদ্রিগেজ বক্সের বাইরে থেকে জাল কাঁপান। তিন পয়েন্ট পেলেও ওসাসুনার বিপক্ষে গেতাফে ও আলাভেসের বিপক্ষে রায়ো ভায়েকানোর জয় ভ্যালেন্সিয়াকে ইউরোপিয়ান মঞ্চের টিকিট কাটতে দেয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category