• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বিশ্বকাপ জয়ী গোলদাতার গোলে পিএসজির প্রথম জয়

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিগ ওয়ান মৌসুমের প্রথম জয় পেল প্যারিস সেন্ট জার্মেই। চতুর্থ ম্যাচে স্তাদে ফ্রান্সিস-লে ব্লেতে তারা ব্রেস্তকে ১-০ গোলে হারিয়েছে। স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ৬-১ গোলে চ্যাম্পিয়নস লিগে বড় জয়ে পিএসজি ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। লুইস এনরিক তার আক্রমণভাগ নতুন করে সাজিয়ে লিগেও সুফল পেলেন। সেন্টারে ফেরান তোরেসের পাশে উসমান দেম্বেলে ও কভিচা কভারাতস্খেলিয়াকে নামান তিনি।
দ্রুতই গোল পেয়ে যায় পিএসজি। পঞ্চম মিনিটে ব্রেস্তের জাল কাঁপান তোরেস। জোয়াও নেভেসের কাছ থেকে বল পেয়ে দেম্বেলে ফ্লিক করেন। ২০ মিটার দূর থেকে বল পেয়েই লক্ষ্যভেদ করেন তোরেস। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করা এই তারকা গড়ে দেন পার্থক্য।
দ্বিতীয় গোলের জন্য প্যারিস চাপ দিতে থাকে। কিন্তু ব্রেস্ত গোলকিপার সিলভিচ দাঁড়িয়ে যান দেম্বেলে ও কভারাতস্খেলিয়ার সামনে। ২৩তম মিনিটে জর্জিয়ানের বাঁকানো শট দারুণভাবে রুখে দেন তিনি।
বিরতির আগে ব্রেস্ত সমতা ফেরাতে মরিয়া ছিল। এমবোপের একটি শট পিএসজি খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে চলে যায় মাঠের বাইরে। এরপরই প্যারিসের জন্য বড় ধাক্কা হয়ে আসে আশরাফ হাকিমির ইনজুরি। ৩৯তম মিনিটে চোট পান তিনি।
বিরতির পর ব্রেস্ত ভিন্নরূপে হাজির হয়। ৫০তম মিনিটে তারা সমতা ফিরিয়েই ফেলেছিল। দোম্বিয়ার একটি শট সাফোনোভের পোস্টে লাগে। প্যারিসের ব্যাক লাইন চাপে পড়ে যায়। দুই মিনিট পর ব্রেস্তের একটি গোল বাতিল হয় ফাউলের কারণে। ৫৭তম মিনিটে পিএসজি কিপার সাফোনোভ আবারও ত্রাতা হন। দোম্বিয়ার একিট হেড নস্যাৎ করে দেন।
৬৯তম মিনিটে জোয়াও নেভেসের হেড ব্রেস্ত কিপার ফিরিয়ে দিলে দ্বিতীয় গোলের সুযোগ হারায় পিএসজি। দুই মিনিট পর দূরের পোস্টে চমৎকারভাবে আরেকটি প্রচেষ্টা নষ্ট করে দেন সিলভিচ। ৮৮তম মিনিটে এম্বোপের সমতাসূচক গোলের সুযোগ আবারও রুখে দেন সাফোনোভ। তাতে ব্রেস্ত চলতি মৌসুমে প্রথম হার দেখে। ৪ ম্যাচে প্রথম জয় পাওয়া পিএসজি দুই ড্র ও এক হার নিয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category