• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
রাণীনগরে হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ ত্রিশালে সার ও বীজ পেল ৩ হাজার কৃষক কচুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন নিজেদের মধ্যে যোগাযোগ চ্যানেল খুলছে যুক্তরাষ্ট্র-ইরান ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল পাকিস্তানও আরব সাগরে আছড়ে পড়ল মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, নিখোঁজ ১ কিয়েভে রুশ বাহিনীর বড় হামলা, কমপক্ষে ১০ জন নিহত ট্রাম্প বললেন, ‘যুক্তরাষ্ট্র এমন উড়োজাহাজ বানাতে পারত না’ খামেনির শেষ বিদায়ে ৬০০ বিদেশি সাংবাদিক, নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে জাপান

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি লায়নরা। তবে ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অনিশ্চয়তার খেলা, সেটিই আবারও প্রমাণ করলেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়কের দুর্দান্ত জোড়া গোলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে বদলে যায় ম্যাচের চিত্র। পিছিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে নিশ্চিত করে জয়। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে নিজের নিজেকে নতুন করে লেখালেন কেইন।
সমতাসূচক গোলের পর ইংল্যান্ডের আক্রমণের ধার আরও বাড়ে। ম্যাচের ৮৬তম মিনিটে অ্যান্থনি গর্ডনের কাছ থেকে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে আক্রমণ শুরু করেন কেইন। দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শক্তিশালী শটে বল পাঠিয়ে দেন জালের কোণায়। প্রতিপক্ষ গোলরক্ষক চেষ্টা করেও সেই শট ঠেকাতে পারেননি। এই গোলেই বিশ্বকাপে ১৩ গোলের মালিক বনে যান ইংল্যান্ডের অধিনায়ক। ফলে বিশ্বকাপে ১২ গোল করা ব্রাজিল কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন তিনি। চলতি আসরে এটি কেইনের পঞ্চম গোলও, যা তাকে গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে রেখেছে।
বিশ্বকাপ ইতিহাসে কেইনের চেয়ে বেশি গোল করেছেন লিওনেল মেসি (১৯), কিলিয়ান এমবাপে (১৮), মিরোস্লাভ ক্লোজা (১৬), রোনালদো নাজারিও (১৫), গার্ড মুলার (১৪)। এ ছাড়া কেইনের সমান ১৩টি গোল আছে জাস্ট ফনটেইনের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category