• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত সংবাদদাতা, যশোর: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। দুপুর ১টা ৫৮ মিনিটে নিজেই এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী সকালে সাংগঠনিক সফরে যশোরে আসেন। সকাল ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে একটি প্রাইভেট কার যোগে বেনাপোলের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সেখানে ‘সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন’ বিষয়ক একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নিয়েছিলেন। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category