• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: ক্রিস্টেনসেন ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল করলো ইসি হামে এ পর্যন্ত ৬৭৭ শিশুর মৃত্যু , ব্যয়ও বাড়ছে চিকিৎসার ২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল খেলার পাশাপাশি পড়াশোনা-সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহাল রাখার দাবি বিটিএমএর বকেয়া বেতন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া আগস্ট থেকেই চলবে ঢাকা-পাবনা ট্রেন: রেলমন্ত্রী

ব্রাজিল ভালো খেলেছে, মনে করেন আনচেলত্তি

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জয়ে ফিরেছে ব্রাজিল। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষেও উঠে গেছে দলটি। ম্যাচ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় ব্রাজিল ‘ভালো খেলেছে’ বলে মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর দলের সামগ্রিক পারফরম্যান্সে উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি।
ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের পর আনচেলত্তি মিক্সড জোনে বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। আমাদের খেলার মান বেড়েছে, তীব্রতা বেড়েছে। আর আক্রমণেও আমরা আগের ম্যাচের চেয়ে আরও বেশি নির্ভুল ছিলাম। যাই হোক, আজ আমরা উন্নতি করেছি। পরের ম্যাচে আমাদের আরও উন্নতি করতে হবে।’
ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া। অন্য গোলটি ভিনিসিয়ুস জুনিয়রের। তবে তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সে সব কাজে লাগানো যায়নি। তবে মোটের ওপর দলের আক্রমণভাগের পারফরম্যান্স নিয়েই সন্তুষ্টিই প্রকাশ করেছেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয়, আক্রমণভাগে আমাদের সমন্বয় ভালো ছিল। ওরা ঠিকঠাকই খেলেছে। আমাদের সামনে সব সময় (হাইতির) পাঁচজন খেলোয়াড় ছিল। আমার মনে হয়, আমরা ভালো খেলেছি।’ ব্রাজিল গ্রুপ পর্বে শেষ ম্যাচটি খেলবে ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category