• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
পাথরঘাটায় প্রবাসী ১০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার আত্মসাত, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অন্যত্র বিয়ে! পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সমঝোতায় নাখোশ ইরানের কট্টরপন্থীরা বিহারে খান স্যারের কোচিং সেন্টারে হামলাকারি নেপালে অস্বাভাবিক মৃত্যু ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ‘খাঁচায় লড়াই’-এর আয়োজন, সমালোচনা অর্থনীতিতে ধাক্কা, যুক্তরাজ্যে কমছে স্থায়ী কর্মী নিয়োগ ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের নিউজিল্যান্ডে একটি ফলের দোকানে অর্ধেক হলুদ–অর্ধেক লাল, এ কেমন আপেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে ‘কৌশলগত পরাজয়’ হিসেবে দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছে জার্মানি। কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের তালিকায় শীর্ষে উঠে এসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির মোট গোল ছিল ২৩২টি। কুরাসাওয়ের জালে সাতবার বল জড়িয়ে সেই সংখ্যা এখন পৌঁছেছে ১১৩ ম্যাচে ২৩৯–এ। তাতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এত দিন শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে জার্মানি।
বিশ্বকাপে ব্রাজিলের মোট গোল ১১৫ ম্যাচে ২৩৮টি। দুই দলই বিশ্বকাপ অভিযান মাত্র শুরু করল। শেষ পর্যন্ত কে শীর্ষে থাকে, সেটিই দেখার বিষয়।
বিশ্বকাপের ইতিহাসে আক্রমণাত্মক ফুটবলের জন্য বরাবরই পরিচিত জার্মানি। ১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর থেকে তারা নিয়মিতভাবেই গোলের বন্যা বইয়ে দিয়ে আসছে। মিরোস্লাভ ক্লোসা, জার্ড মুলার ও টমাস মুলারের মতো কিংবদন্তিরা এই রেকর্ড গড়ার পথে বড় ভূমিকা রেখেছেন।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর রয়েছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনা–লিওনেল মেসির দেশ অবশ্য গোলে এই দুই দেশ থেকে বেশ পিছিয়ে আছে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোলসংখ্যা ৮৮ ম্যাচে ১৫২। এরপর যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮) ও স্পেন (১০৮)।
জার্মানি নিজেদের পরের ম্যাচ খেলবে ২১ জুন রাত দুইটায় আইভরিকোস্টের বিপক্ষে। গত দুই আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মানি এবার বড় কিছু করার স্বপ্ন দেখছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category