প্রভাত স্পোর্টস : ব্রাজিলের গ্রুপ পর্বের তিন ম্যাচই শেষ। এবার অপেক্ষা শেষ ৩২-এর। ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় নকআউটে খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। তবে এখনো নিশ্চিত হয়নি শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল। যদিও এশিয়ার একটি দলই প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বেশি। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ–সেরা হয়েছে। একই গ্রুপের মরক্কোর পয়েন্টও ৭, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আফ্রিকান দলটি দ্বিতীয়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কিছুটা বাড়তি সুবিধাই পেতে যাচ্ছে ব্রাজিল।