• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ভরিতে ৩,৩২৪ টাকা কমল সোনার দাম

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রভাত অর্থনীতি: দেশের বাজারে মঙ্গলবার আবারও কমেছে সোনার দাম। সেই সঙ্গে কমেছে রুপার দাম। ২২ ক্যারেটের, অর্থাৎ ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে।
বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। গতকাল সোমবারও সোনার দাম কমানো হয়েছিল। ফলে সোমবার ও মঙ্গলবার—এই দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরির দাম পড়বে প্রায় ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। সকালে মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এদিকে রুপার দামও কমেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৪৯০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category