• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেকেই বলা শুরু করেছেন, ভারত হচ্ছে সন্ত্রাসীদের আশ্রয়স্থল। যারা মানুষ হত্যা করে পালিয়েছেন, ভারত তাদের আশ্রয় দিয়েছে। তবে এ বিষয়ে ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার। মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘খুনি শেখ হাসিনার রায় ঘোষণার এক বছর, বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিচার কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা রয়েছে। যারা দেশের বাইরে পালিয়ে আছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আর যারা দেশে রয়েছে, তাদের শুধু কারাদণ্ড দেওয়া হচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ন্যায্য আন্দোলন উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, কিন্তু এই আন্দোলনে আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছে। তাই শ্রমিকদের সচেতন হতে হবে, আপনাদের ন্যায্য আন্দোলনে যাতে আওয়ামী লীগ প্রবেশ করতে না পারে।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন ফর্মুলায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। যাদের আশ্রয় দিয়েছে, তাদের মাধ্যমে, না কি বাংলাদেশ সরকারের মাধ্যমে?
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, সারা দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে কোনো একটি জেলায় (গোপালগঞ্জ) নাশকতা করার অধিকার কারও নেই। তাদের যেকোনো নাশকতার চেষ্টা আপনারা তুড়ি মেরে উড়িয়ে দিন। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায় হয়েছে, এটি আনন্দের বিষয়। তবে রায় কার্যকর করতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে, সরকারের হানিমুন পিরিয়ড শেষ। এখন সরকারের ভালো কিছু করে দেখানোর সময়।
দলটির আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সারা দেশে এখন আওয়ামী লীগের লক্ষ্যবস্তু এনসিপি। কারণ, আওয়ামী লীগ জানে, এনসিপি থাকলে বাংলাদেশের কোথাও তাদের জায়গা হবে না। তিনি বলেন, হবিগঞ্জের একজন চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে লন্ডনে এনসিপি নেতা নাহিদ ইসলামকে হেনস্তা ও হামলা করা হয়েছে। বিএনপি সরকার কি পারে না, এসব সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে? কিন্তু তারা তা করবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category