• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ৬ জন তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর-দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি গরুর মাংস কাটাকাটির জন্য কসাইয়ের রেট চড়া , ভোগান্তি কোরবানিদাতাদের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি এলাকাবাসীসহ গোটা দেশের মানুষের ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির উত্থানে গভীর উদ্বেগে দিন কাটছে দিপকের বাবা-মা’র ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার গোপন ট্রিকস সাইবার হামলা ঠেকাতে যুক্তরাজ্যের নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’

ভারতের মন্ত্রিসভার বৈঠকে তিনটি প্রধান ‍বিষয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: শাসনব্যবস্থার গতি বাড়ানো, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি বিপর্যয়ের জন্য প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ওপর মনোনিবেশ— এই তিনটি প্রধান ‍বিষয়ে ভারতের মন্ত্রিসভার বৈঠকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়, যখন ভারত পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা করছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা ও সরবরাহ বিঘ্ন নিয়ে উদ্বেগ বাড়ছে।

মোদীর দেওয়া তিন বার্তা হলো-

প্রশাসনিক কাজের গতি ও স্বচ্ছতা: প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন নরেন্দ্র মোদি। তিনি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, যেন সরকারি নথিপত্র এক টেবিল থেকে অন্য টেবিলে দীর্ঘ সময় আটকে না থাকে। এছাড়া সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি বিশেষ জোর দিয়েছেন।
বৈঠক সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ফাইল যেন এক টেবিল থেকে আরেক টেবিলে পড়ে না থাকে এবং প্রশাসনিক প্রক্রিয়াগুলো আরও সহজ ও দ্রুত করা উচিত।’
মোদি মন্ত্রীদের অতীতের সাফল্যে আটকে না থেকে ভবিষ্যতের লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ দিতে আহ্বান করেছেন। পাশাপাশি কয়েকটি রাজ্যে পিছিয়ে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালি ঘিরে যে সংকট তৈরি হয়েছে, তা ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে। এই সংকট মোকাবিলায় তিনি বায়োগ্যাস এবং নবায়নযোগ্য জ্বালানির মতো বিকল্প উৎসের দিকে নজর দিতে বলেছেন। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় ও কঠোর আর্থিক শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
‘বিকশিত ভারত ২০৪৭’-এর প্রতিশ্রুতি: ভারতের উন্নয়ন যাত্রাকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্য কেবল একটি স্লোগান নয়, এটি একটি বাধ্যতামূলক প্রতিশ্রুতি। তিনি মন্ত্রীদের এমন ‘পরবর্তী প্রজন্মের জন্য সংস্কার’-এর ওপর গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন, যা সরাসরি মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে এবং জনকল্যাণমূলক কর্মসূচি থেকে সর্বোচ্চ সুফল নিশ্চিত করবে।
আলোচনা সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নতুন লক্ষ্য অর্জনের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রাগুলো এখন পুনরায় মূল্যায়নের সময় এসেছে। সরকার অতীতের সাফল্য ও অর্জনের ওপর নির্ভর করে বসে থাকতে পারে না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category