• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সেটা না হলে আগামী বছরের জুনে ফ্রি ট্রান্সফারে ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দিতে হবে। তাতে লাভ হবে না এক পয়সাও। এই সুযোগে তাকে কিনতে কোমর বেঁধে নেমেছে আর্সেনাল।
ভিনিসিয়ুস এলে তাকে লন্ডন ক্লাব তাদের ইতিহাসে সর্বোচ্চ বেতন দেবে। দ্য টেলিগ্রাফ বলছে, এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল ফরোয়ার্ডকে আনতে রেকর্ড প্রস্তাব দেবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। বর্তমানে বার্নাব্যুতে তিনি প্রতি সপ্তাহে ৪ লাখ ৭০ হাজার ইউরো বেতন পান। আর্সেনাল এর চেয়েও বেশি বেতন দেবে। তাদের প্রস্তাবিত প্যাকেজ অনুযায়ী ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হবেন ভিনি।
এদিকে রিয়াল তাদের আক্রমণভাগের অন্যতম প্রধান তারকার জন্য বড় অঙ্কের ফি চেয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। গানারদের আগ্রহ বুঝতে পেরে তার জন্য অন্তত ১৬০ মিলিয়ন ইউরো (১৩৭ মিলিয়ন পাউন্ড) ফি চেয়েছে স্প্যানিশ ক্লাব।
স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে নিতে হলে আর্সেনালকে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে হবে। বর্তমানে ইংলিশ ফুটবলের সবচেয়ে দামী খেলোয়াড় আলেক্সান্দার আইসাক। ১২৫ মিলিয়ন পাউন্ডে তাকে নিউক্যাসল ইউনাইটেড থেকে কিনেছিল লিভারপুল। মানে আর্সেনালকে বর্তমান রেকর্ড দামের চেয়ে ১২ মিলিয়ন পাউন্ড বেশি দিতে হবে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ফিতে যদি আর্সেনাল সন্তুষ্ট না হয়, তাহলে কোনো আলোচনায় যাবে না লা লিগা ক্লাব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category