• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ভিনিসিয়ুসকে নিয়ে ভোল পাল্টালেন মরিনিয়ো

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: কয়েক মাস আগে ভিনিসিয়ুস জুনিয়রের কড়া সমালোচনা করেছিলেন হোসে মরিনিয়ো। তখন পর্তুগিজ কোচ ছিলেন বেনফিকার ডাগ আউটে। চ্যাম্পিয়নস লিগ প্লে অফে ‘ঈগল’ ভক্তদের সামনে নেচে তার নিন্দার শিকার হন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। সেই ভিনিসিয়ুসের পাশে এবার দাঁড়ালেন মরিনিয়ো।
লা লিগায় শনিবার সন্ধ্যায় এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর ‘বুলিংয়ের’ শিকার ভিনিসিয়ুসকে সমর্থন দিলেন রিয়াল কোচ। পুরো ম্যাচজুড়ে স্বাগতিক দলের খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, বিশেষ করে ক্যালাত্রাভার সঙ্গে। ৩২তম মিনিটে দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে নিয়ে কথা বলতে গিয়েই বেনফিকার কোচ থাকাকালীন দেওয়া বক্তব্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মরিনিয়ো। তিনি বলেন, ‘আমি জানি একটা ঝুঁকি আছে যে আপনারা কয়েক মাস আগের আমার মন্তব্যগুলো খুঁজে বের করবেন, যখন আমি ভিনির বিরোধী ছিলাম। এখন ভিনি আমার খেলোয়াড়। সে কোনো সাধু নয়, কিন্তু প্রথম মিনিট থেকেই তার সাথে যা করা হয় তা সব সীমা ছাড়িয়ে যায়।’তিনি যোগ করলেন, ‘এটা এমন এক ধারা যে প্রতিপক্ষের একজন খেলোয়াড় থেকে আরেকজন খেলোয়াড়ের কাছ থেকে বারবার ঘটে, আমি প্রথমে তাকে ফাউল করলাম, তারপর তুমি তাকে ফাউল করো এবং যদি তাকে ফাউল করে তুমি হলুদ কার্ড দেখ এবং যদি আরেকজন কোনো কার্ড ছাড়াই বদলি নামে, সে তাকে ফাউল করে। তাকে (ভিনিসিয়ুস) অবশ্যই প্রবল আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।’
মাঠে ভিনিসিয়ুসকে মরিনিয়ো পরামর্শ দিয়েছেন, ‘আমি তাকে বলেছি যে সে যদি গোল করে তাহলে যেন উদযাপন সতর্কতার সঙ্গে করে।’ এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমরা বুলিংয়ের বিরুদ্ধে লড়াই করা একটি সামাজিক যুগে বাস করি। কিন্তু ভিনির ক্ষেত্রে এখনও বুলিংয়ের যুগে আমরা বাস করছি, যেখানে প্রতিপক্ষ ও দর্শকরা তাকে বুলিং করে যায়। আমাদের তাকে যথাসম্ভব শিক্ষিত ও প্রস্তুত করতে হবে, এটাই আসল কথা।’
লিগের প্রথম ম্যাচে রিয়াল নবম মিনিটে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায়। আরসিডিই স্টেডিয়ামে ক্যালাত্রাভা এস্পানিওলকে সমতায় ফেরান। বদলি নেমে কার্লোস এস্পি ৯০তম মিনিটে জয়সূচক গোল করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category