• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
তিতাসের চর বাটেরায় আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর নাজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন স্টেশনে গিয়ে জনসাধারণের কাছে রেলওয়ের সমস্যা শুনলেন মন্ত্রী পর্যটক সংকটে ভোগার পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে কুয়াকাটায় প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী সালাউদ্দিন দাম কমতে শুরু করেছে রাজশাহীর সবজির বাজারে সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বগুড়ায় এনসিপি নেতাদের ব্যানার পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক চট্টগ্রামে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম গ্রুপ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক

ভ্রমণের জন্য বাংলাদেশ দ্বিতীয়মাত্রার ‘বাড়তি সতর্কতা’ পালনের কথা বললো যুক্তরাষ্ট্র

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সার্বিক সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। তৃতীয় মাত্রার ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায় থেকে বাংলাদেশ ভ্রমণে দ্বিতীয়মাত্রার ‘বাড়তি সতর্কতা’ পালনের কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতায় পরিবর্তনের অর্থ যুক্তরাষ্ট্রের বিবেচনায় বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আরও নিরাপদ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এই খবর জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকের পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলকে এসএমএস পাঠিয়ে এ তথ্য দিয়েছেন সার্জিও গোর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতায় এমন উন্নতি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার ওপর যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন ঘটাচ্ছে। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এই উন্নতিকে নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ তৈরির ক্ষেত্রে নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে দেখছে বাংলাদেশ সরকার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category