• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা এখন ফাঁকা: সাময়িক স্বস্তি উপভোগ করছেন নগরবাসী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ২৮ অক্টোবর ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেয়া হচ্ছে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত : রুহুল কবির রিজভী ফ্রান্সে সহিংসতা ও দাঙ্গা : কট্টর উগ্র ডানপন্থীরাই লাভবান হুতির হামলা : হুমকির মুখে সৌদি আরব, মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরাচ্ছে ইনানীর আগুন: নিরাপত্তাহীন পর্যটন পুড়িয়ে দিচ্ছে আমাদের সম্ভাবনাকেও ৮১ বছরে জাতিসংঘ: কূটনীতির গণ্ডি পেরিয়ে কার্যকর পদক্ষেপের আকাঙ্খা দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সৌদিতে বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মতলব উত্তরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা জলবিলাস নামে একটি হোটেল এবং নির্মানাধীন আরেকটি হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ অন্য কর্মকর্তারা।
এ সময় জল বিলাস ও নির্মাণাধীন বদল নামে আরেকটি হোটেলের মালিকপক্ষের সঙ্গে কথা বলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নদী তীরে হোটেল চলমান এবং নির্মাণ হচ্ছে সংবাদ নজরে আসে। এ দুই হোটেলের মালিক পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেয়নি। যদিও তারা দাবি করছে এ সম্পত্তি তাদের। এরপরও বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে দুই হোটেলের মালিককে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে ওই এলাকায় নির্মিত স্থাপনার সংখ্যা, নির্মাণকাজে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল কি না-এসব বিষয় তদন্ত করে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category