• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্য ইস্যুতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কো রুবিওর বৈঠক

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের কাছে পাঠানো শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘বিভিন্ন বিষয়ে কাতারের অংশীদারত্বের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।’
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে কাতারের প্রতিরক্ষা সক্ষমতায় যুক্তরাষ্ট্রের সমর্থন এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category