• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে বন্দুক-গুলিসহ আটক ১

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ভোলা: ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঢাকা থেকে আসা এম ভি কর্ণফুলি-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চের ৩৪৫ নম্বর কেবিনে তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category