• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

মারা গেছেন লিওনেল মেসির বাবা

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন, এমন খবর গত কয়েক ঘণ্টা ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছিল। খবরটির সত্যতা নিশ্চিত করেছে মেসির প্রথম ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ ও লা ন্যাসিয়নও ৬৮ বছর বয়সে মেসির বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে নিউয়েলস ওল্ড বয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব অ্যাটলেটিকো নিওয়েলস ওল্ড বয়েজ।’
মেসির বাবার অসুস্থতার কথা জানা গিয়েছিল বিশ্বকাপ সময়েই। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত একটা কঠিন সময় পার করছেন। এর কিছুদিন পর মেসি পরিবার এক বিবৃতিতে জানিয়েছিল, সিনিয়র মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
মাঠের বাইরে ছেলের ক্যারিয়ারের প্রতিটি সিদ্ধান্তে অভিভাবকের ভূমিকা পালন করতেন মেসির বাবা। সিনিয়র মেসি পেশায় ছিলেন একজন প্রশিক্ষিত রাসায়নিক প্রযুক্তিবিদ। এর আগে নিউয়েলসের যুবদলে মাঝমাঠের খেলোয়াড় হিসেবে নিজেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তবে সামরিক চাকরির বাধ্যবাধকতায় খেলা ছেড়ে দিতে হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category