• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী নিরাপদ ও আনন্দমুখর শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছি : ববি হাজ্জাজ নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই: ডা. জাহেদ রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বদলাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি : শামা ওবায়েদ স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা ‘ঋণ শোধ করমু না সংসার চালামু, চিন্তায় কৃষক হোমনায় বৃদ্ধাকে ছাদে তুলে জিজ্ঞাসাবাদ-ভিডিও ভাইরালে সমালোচনার ঝড় ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে বন্দুক-গুলিসহ আটক ১ সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, ভালো দামের আশা

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিরোধী দলে থেকেও মুক্তিযুদ্ধের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানান, ২০০১ সালে খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে বিরোধী দলে থেকেও মুক্তিযুদ্ধের স্মৃতি মানুষের কাছে পৌঁছে দিতে স্বাধীনতার পক্ষে কাজ করেছেন তিনি। মঙ্গলবার (৫ মে) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, চার দিনব্যাপী ডিসিদের সম্মেলনে আজকে প্রথম সেশনে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবদানগুলো তুলে ধরা হয়েছে। সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে অবদান সেগুলো আলোচনা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কি কাজ করছে এবং আগামী দিনে কি কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি, ধারণ করি।
আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধকে জাতির কাছে চির স্মরণীয় করে রাখার জন্য আমাদের সাবেক দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাজ করেছেন। যিনি মাদার অব ডেমোক্রেসি খেতাবেও ভূষিত হয়েছিলেন। তিনি আরও বলেন, আমরা বিরোধী দলে থেকেও স্বাধীনতাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি। এখনো মুক্তিযুদ্ধের সুফলকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category