• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মেসি একাই করলেন চার গোল, জয়ে ফিরল মায়ামি

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: সময়টা ভালো যাচ্ছিল না ইন্টার মায়ামির। জয় ছিল না টানা পাঁচ ম্যাচে। খারাপ সময় থেকে বের হতে অধিনায়ক লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিলেন ইন্টার মায়ামির সমর্থকেরা। আর্জেন্টাইন তারকাও তাঁদের হতাশ করেননি।
রবিবার (৩০ আগস্ট) ফ্লোরিডায় মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে একাই করেছেন চার গোল। আর্জেন্টাইন তারকার চার গোলের রাতে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।
মেসি তাঁর ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন। তবে মায়ামির হয়ে এটিই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
মেসি নিজের সেরাটা দিলেন দলের দলের দরকারের সময়েই। বিশ্বকাপের পর থেকেই কঠিন সময় কাটছিল মায়ামির। আগের পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল তারা। এমন পরিস্থিতিতে মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচের শুরুতে মায়ামির হয়ে গোলের খাতা খোলেন কাসেমিরো। ২০ মিনিটে হেড থেকে গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর এটিই ছিল ক্লাবের হয়ে প্রথম গোল।
তবে ৩৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মন্ট্রিয়েল। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন ফ্যাবিয়ান হারবার্স। এরপরই শুরু হয় মেসির ঝলক।
৪০ মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামির স্কোরলাইন ২–১ করেন তিনি। তাঁর নিচু ও বাঁকানো শট মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস গিলিয়েরকে বিভ্রান্ত করে জালে ঢুকে যায়।
বিরতির পর মেসির দাপট আরও বাড়ে। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর অবশ্য কিছুটা বিরতি। ৮০ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন লুইস সুয়ারেজ।
মেসি তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন ৮৩ মিনিটে। রদ্রিগো দি পলের পাস ধরে এগিয়ে গোলরক্ষক থমাস গিলিয়ের মাথার ওপর থেকে বল জালে পাঠান মেসি। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে করেন চতুর্থ গোল। এই গোল আসে ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে।
এবারের এলএলএসে মেসির গোল এখন ১৯ ম্যাচে ১৮টি। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার গোল ১৬টি।
মেসির চার গোলের পাশাপাশি মায়ামির হয়ে আরেকটি গোল করেন খেলোয়াড় অ্যালেক্স শ।
শেষ পর্যন্ত মায়ামি মাঠ ছাড়ে ৭-১ গোলের বড় জয় নিয়ে। পাঁচ ম্যাচের জয়খরা কাটানোর পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানও ধরে রেখেছে তারা। যদিও শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে এখনও দশ পয়েন্টে পিছিয়ে মায়ামি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category