• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মেসির গোলের পরও জিততে পারেনি ইন্টার মায়ামি

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিওনেল মেসি তাঁর কাজটা করলেন। ইন্টার মায়ামি যে দুটি গোল করেছে, দুটোতেই তাঁর অবদান। তিনি নিজে একটি গোল করেছেন, সেটিও ছিল নজরকাড়া। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তাতে কী! এরপরও ইন্টার মায়ামি রবিবারও জয় পেল না। মেজর লিগ সকারের ম্যাচে মায়ামির নু স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছেন মেসিরা।
ম্যাচের ৬২ মিনিটে মেসি গোলটি করেছেন রদ্রিগো ডি পলের পাস থেকে। মেসির এই গোল মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। কিন্তু যোগ করা সময়ে (৯১ মিনিট) গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে মেসির গোল এখন ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৪ ম্যাচ।
বাংলাদেশ সময় রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে হওয়া ম্যাচে অবশ্য মেসির আরও গোল পাওয়ার সুযোগ ছিল। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আরেকটি শট লাগে পোস্টে। আর ম্যাচের শেষ দিকে মেসির একটি শট ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস মাথা দিয়ে ক্লিয়ার করেন। এরপরই সারিজের গোলে সমতায় ফেরে ন্যাশভিল। এ ছাড়া মেসি দ্বিতীয়ার্ধে সহজ সুযোগও নষ্ট করেছেন।
ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে গোল করেন সারিজ। মায়ামি সমতায় ফেরে ম্যাচের ১৯ মিনিটে, সেখানেও ভূমিকা ছিল মেসির। মায়ামির অধিনায়ক মেসির নেওয়া বাঁকানো কর্নার কিক ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার হোয়াইটিংয়ের মাথায় লাগে। তাতে বলটি দিক পরিবর্তন করে নিজেদের জালে জড়ায়।
এবারের এমএলএস মৌসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও ১১ পয়েন্ট হারিয়েছে মায়ামি। এই তালিকায় তাদের ওপরে আছে শুধু নিউইয়র্ক সিটি ও মন্ট্রিয়েল। লিড ধরে রাখতে না পারাই মেসিদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে।
ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে এখনো তাদের পয়েন্টের পার্থক্য ৯, হাতে ম্যাচ আছে ৯টি। এই মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে চার ম্যাচ খেলেও একটিতেও জিততে পারেনি মায়ামি। মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও মায়ামিকে বিদায় করেছিল ন্যাশভিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category