• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন : দেশজুড়ে পুলিশের সতর্কতা খামারবাড়িতে ফল মেলায় নানা জাতের আমে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ বেশি ‘কাঁচা রাস্তা’ তো সঠিক, ডার্ট রোড বললে কি বুঝতেন: এমপি জেবা আমিন নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে “সাশ্রয় শপ’’ নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ রাজধানীর ২ সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ থাকার খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী রিজার্ভ চুরি মামলার চার্জশিট প্রসঙ্গে যা বলছে সিআইডি যুক্তরাজ্যে জিতলেন অ্যান্ডি বার্নহাম, তাহলে কি সরতেই হচ্ছে প্রধানমন্ত্রী স্টারমারকে আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

মেসির বাবা মারা গেছেন, এই খবর ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবাদিকের

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ভুয়া খবরের জেরে ২০২৬ বিশ্বকাপের মাঝেই তোলপাড় আর্জেন্টিনার মিডিয়াপাড়ায়! আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পরিবারকে জড়িয়ে ভুয়া খবর প্রচার করে চাকরি খোয়াতে হলো আর্জেন্টিনার এক জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেলের পুরো টিমকে। চলমান বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনার চ্যানেল ‘লুজু টিভি’ গতকাল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর দেয়। যে কারণে তারা তাদের ‘এল শো দেল বেরানো’ অনুষ্ঠানের সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া এবং সেই সঙ্গে পুরো টিমকে চাকরি থেকে বরখাস্ত করেছে।
এই খবর অনুষ্ঠানের পুরো টিম ছড়িয়েছে একটি লাইভ অনুষ্ঠানে। হুট করেই সেদিন প্রেজেন্টার ফ্লোরেনসিয়া অনুষ্ঠান থামিয়ে দেন। গম্ভীর মুখে দর্শকদের জানান, মেসির বাবা নাকি একটু আগেই মারা গেছেন! এখানেই শেষ নয়; তিনি আরও যোগ করেন, বাবার শেষকৃত্যে যোগ দিতে মেসি নাকি এখন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসবেন।
পরে মেসির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমানভিত্তিক খবর ছড়ানো হয়েছে, তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যে সংবেদনশীলতা, সম্মানবোধ ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট।’
মেসির পরিবারের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই যে হোর্সে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তাঁর নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়—এমন কোনো বক্তব্য, তথ্য বা দাবি সত্য বলে গণ্য করা উচিত নয়। এমন পরিস্থিতিতে আমরা সবাইকে দায়িত্বশীলতা, সংযম ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানাই।’সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরে মেসির পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ফ্লোরেনসিয়া পিনিয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category