• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

ম্যাচসেরা পুরস্কার কোনো কাজেই আসবে না ভিনিসিয়ুসের

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: মরক্কোর পর এবার হাইতির বিপক্ষেও জালের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র, পাশাপাশি সতীর্থদের দিয়ে করালেন গোলও। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটি তার হাতে ওঠা তো অবধারিতই ছিল। যদিও সেই পুরস্কার খুব একটা কাজে আসে না তার। কারণ তিনি বিয়ার পান করেন না, বরং ভাত খেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ভিনিসিয়ুসের গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। মাঝমাঠে লুকাস পাকেতার পা থেকে উড়ে আসা নিখুঁত পাস বাতাসে ভাসতে ভাসতে খুঁজে নেয় ভিনিসিয়ুসের পা। হাইতির অফসাইড ট্র্যাপ ভেঙে ভিনিসিয়ুস অত্যন্ত ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে স্বস্তিতে রেখেই বিরতিতে যান।
মাঠের ভেতরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের নাচিয়ে ছাড়লেও মাঠের বাইরে নিজের বন্ধুদের আড্ডায় আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ভাত-মাংসে তৃপ্ত হন ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘আমি বিয়ার পান করি না, তাই এটি আমার জন্য আরও জটিল, তবে আমরা সবসময় আমার বন্ধুদের সঙ্গে ভাত, বিনস, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে মাংস খাই, আমি মনে করি এটিই আমার প্রিয় খাবার।’
ম্যাচে জোড়া গোল করা মাথিয়াস কুনহা প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেন, প্রতিপক্ষের ওপর নির্ভর করেই খেলোয়াড় ও ফরমেশন ঠিক করা হয়। কুনিয়া খুব ভালো খেলেছে, সে ম্যানচেস্টার ইউনাইটেডে এভাবেই খেলে, একজন ফলস নাইনে হিসেবে, যেখানে সে পাকেতা এবং ব্রুনোর কাছাকাছি আসতে পারে এবং ভেতরে আরও বেশি খেলোয়াড় পেতে পারে। সে দুটি গোল করেছে, আমি তার জন্য খুব খুশি। সে তার সেরা মানে থাকার জন্য কঠোর পরিশ্রম করে।
প্রথম ম্যাচের ড্রয়ের ধাক্কা সামলে দলের কৌশলগত উন্নতি প্রসঙ্গে ফুটবলার বলেন, ‘অভিষেকের চাপ আমাদের ওপর ভারী হয়ে চেপেছিল। আজ খেলোয়াড়েরা আরও স্বাচ্ছন্দ্য ছিল। আমাদের খেলার ধরন আরও ভালো ছিল।
কোচ আমাকে মাঝখানে খেলার কথা বলেছিলেন জানিয়ে ভিনিসিয়ুস বলেন, আমি এটি সত্যিই পছন্দ করি না, তবে যখনই মাঝখানে খেলি আমি গোল করি (হাসি)। আমি জানি আমি শুনবো এবং আমাকে আরও প্রায়ই মাঝখানে খেলতে হবে


আপনার মতামত লিখুন :
More News Of This Category