• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি নিজের অনুসারীদের নিয়ে একটি ‘সাজানো নির্বাচন’ আয়োজনের চক্রান্ত করছিলেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা হোমনায় অবৈধ ড্রেজারের ডাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু মেসির এক প্রপিতামহ ছিলেন ব্রাজিলের সঙ্গে সম্পর্কিত আল-নাসরের বিপক্ষে ম্যাচ আয়োজন করে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া চিলির বিখ্যাত ক্লাবে যোগ দিচ্ছেন ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির ইতালির জাতীয় দলের কোচ হতে সম্মত কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো মায়ের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাতেই তিন আঙুলে ‘এ’ বানান সূর্যবংশী জুলাই মাসে ভেন্যু বদলালেও আন্তর্জাতিক শিরোপা জিতেছে স্পেন

রপ্তানির আড়ালে অর্থপাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আগামীর সময় পত্রিকায় প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থপাচার’ শীর্ষক প্রতিবেদনে আমার সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত প্রতিবেদন নিয়ে সোমবার (৮ জুন) এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনে আমাকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। আমি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নই এবং কখনো ছিলামও না। তিনি জানান, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক হিসেবে তার সম্পৃক্ততা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের যে অভিযোগ প্রতিবেদনে উত্থাপন করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।
শরীফুল আলমের দাবি, এ বিষয়ে প্রকাশিত তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর। তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশেই এ ধরনের তথ্য প্রচার করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই আমার নাম জড়িয়ে এমন প্রতিবেদন প্রকাশ করা দুঃখজনক। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই সংশ্লিষ্ট পত্রিকাকে তাদের নিজ দায়িত্বে ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করতে হবে। যে স্থানে এবং যে গুরুত্বের সঙ্গে মূল প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, একই স্থানে ও সমান গুরুত্ব দিয়ে সংশোধনী প্রকাশেরও দাবি জানান তিনি। এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category