• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, বাইসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ২৩ জন ও উত্তরা বিভাগে ৫১ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, তিন পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category