• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২’র পরিকল্পনা

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: সড়কে যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা। আগে যাওয়ার প্রতিযোগিতা আর এক বাসকে আটকাতে অন্য বাসের চালকের রাস্তা অবরোধ রাজধানীর গণপরিবহনে এমন বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা। এ পরিস্থিতি বদলাতে বাস রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি রুটে থাকবে একটি কোম্পানি, যার অধীনে পরিচালিত হবে সব বাস।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানান, সম্মিলিত উদ্যোগে ছয় মাসের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব। তবে পুরো ব্যবস্থাটি গতিশীল হওয়ায় বাস্তবায়নের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তনও আসতে পারে।
ডিটিসিএর দাবি, এর আগে ঘাটারচর-কাঁচপুর রুটে একক কম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ সফল হয়নি। এবার সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি থাকায় উদ্যোগটি বাস্তবায়নের সম্ভাবনা বেশি। পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহেই দুটি রুটে একক কম্পানির অধীনে বাস চালুর উদ্যোগ রয়েছে।
এর একটি আজিমপুর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বিমানবন্দর দিয়ে গাজীপুর পর্যন্ত। অন্য রুট হিসেবে মোহাম্মদপুর-চট্টগ্রাম রোড এবং মিরপুর-মাওয়া করিডর নিয়ে আলোচনা চলছে।
উদ্যোগ বাস্তবায়নে পরিবহন মালিক সমিতিও কাজ শুরু করেছে। সরকারি নির্দেশনার পর পুরোনো ও জরাজীর্ণ বাস শনাক্ত এবং নির্দিষ্ট স্টপেজে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে রাজধানীর ২০টি পয়েন্টে কাজ চলছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চেয়েছেন মালিকরা।
ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পরিবহনব্যবস্থা চালু করা সম্ভব। তবে এ জন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ব্যাবসায়িক মডেল, মালিকদের লোকসান এড়ানোর নিশ্চয়তা এবং কার্যকর নজরদারি ছাড়া উদ্যোগটি সফল করা কঠিন। যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক বলেন, বাস রুট ফ্র্যাঞ্চাইজি কার্যকর করতে সংশ্লিষ্ট করিডরে লেগুনাসহ ছোট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞ হাদিউজ্জামানের মতে, মালিকদের আর্থিক স্বার্থ সুরক্ষিত রাখা গেলে দীর্ঘ মেয়াদে এ ব্যবস্থা চালু রাখা সম্ভব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category