• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিক, বার্সেলোনা জিতল ৩-১ গোলে

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : সেভিয়ার মাঠে গত মৌসুমে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছিল। নতুন মৌসুমে উড়তে থাকা দলটি সেই মাঠে ফিরে ওই হারের শোধ তুলল। দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া এক সপ্তাহের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন।
রামোন সানচেজ পিজুয়ানে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। কাতালান ক্লাব চলতি মৌসুমে এনিয়ে সব প্রতিযোগিতা মিলে অষ্টম জয় পেল।
গত সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার ৭-২ গোলের জয়ে তিন গোল করেছিলেন রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ১৪ গোল করলেন।
১৯তম মিনিটে ইউসুফ ফোফানার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্রুত জবাব দেন রাফিনিয়া। তিন মিনিটের মধ্যে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পাস ধরে নিচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।
ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল এসেছে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। লামিন ইয়ামালের বক্সের ভেতরে বাড়ানো বলে হেড করেন তিনি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার একটি শট পোস্টে লাগলেও পাঁচ মিনিট পর হ্যাটট্রিক করে ফেলেন।
৭৭তম মিনিটে রাফিনিয়ার বদলি নামা কারিম আদেয়েমি শেষ মুহূর্তে চতুর্থ গোলের খুব কাছে ছিলেন। কিন্তু সরাসরি গোলকিপারের দিকে বল মারেন তিনি।
৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ১৫ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ পয়েন্ট ব্যবধান কমাতে রাতে মুখোমুখি হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category