• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ শতবর্ষেও ফুরায়নি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের জাদু

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বাসস
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে তার সফরসঙ্গী হবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category