• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে নিউ আরবান এজেন্ডা পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন এখন চূড়ান্ত পর্যায়ে আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চট্টগ্রামে বন্যায় ক্ষতি ১৫০ কোটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলছে কারা, প্রশাসন বলছে জানে না রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর পদক বুকে নিয়ে আহাজারি করছেন মা যশোরের স্থানীয় পত্রিকার সাংবাদিকের আত্মহত্যা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামি দলের নতুন জোটের আভাস মির্জাপুরে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪

রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর পদক বুকে নিয়ে আহাজারি করছেন মা

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজবাড়ী: আমার বুকের ধন, আমার চোখের মণি, কোথায় চলে গেলিরে তুই! আমার বুকে আর কোনোদিন ফিরে আসবি না সোনামানিক। রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর পদক বুকে নিয়ে এভাবেই আহাজারি করছেন মা।

সাদিকের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বৃহস্পতিবার আমার বুকের ধন সাদিক ওর বাবার কাছে ফোন করে ৫ হাজার টাকা চেয়েছিল। সাদিকের সাথে আমার তিনদিন আগে কথা হয়েছিল। সামনে সপ্তাহে বাড়িতে আসবে বলে জানিয়েছিল। আমার সোনার ছেলে আর মা বলে আমাকে ডাকবে না, আমি কি নিয়ে বেঁচে থাকবো। আমার ছেলে এভাবে চলে যাবে আমি তা মেনে নিতে পারছি না। আমি আমার ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

নিহত সাদিক রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে সাদিক মেজো। তিনি সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয়ভাবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন। পাশাপাশি সাদিক চমৎকার ফুটবল খেলতেন। গোলরক্ষক হিসেবে গোয়ালন্দে সাদিকের পরিচিতি ছিল ব্যাপক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ কেরোসিন ঘাট এলাকা থেকে নিখোঁজের ৮ ঘণ্টা পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা সাদিকের মরদেহ উদ্ধার করেন। এর আগে বেলা ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের শীতলক্ষ্যা নদীর ফায়ার ঘাট এলাকায় পন্টুনের সামনে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হন সাদিক হোসেন (২৬)। সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাই ছিল তার কাজ। তিনি সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয়ভাবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন।

গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, সাদিক চমৎকার ফুটবল খেলতেন। গোয়ালন্দ ফুটবল একাডেমিসহ গোয়ালন্দের অনেক ফুটবল দলের গোল রক্ষকের দায়িত্ব পালন করতেন। সাদিক একজন নম্র-ভদ্র ও ভালো ছেলে। সাদিকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

নিহত সাদিকের চাচা ও পৌরসভার সাবেক কাউন্সিলর ফজলুল হক বলেন, আমরা জেনেছি সাদিক নারায়ণগঞ্জ নদীতে ফায়ার স্টেশনের জেটির সামনে কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন। ওর সাথে আরও ৩ জন সদস্য ছিলেন। স্পিডবোটের সামনের দিকে থাকা ডুবুরি সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। দীর্ঘ ৮ ঘণ্টা তল্লাশির পরে মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে জুমার নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ বাড়িতে এনে সন্ধ্যার পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

তিনি আরও বলেন, সাদিক নম্র, ভদ্র এবং ব্যক্তিগতভাবে অনেক ভালো একটা ছেলে। দুই বছর আগে বিয়ে করেন। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আমাদের দাবি সাদিক একজন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি। সে নদীতে ডুবে মারা যাবে এমনটা হ‌ওয়ার কথা নয়। তার মৃত্যুতে রহস্য লুকিয়ে আছে। প্রকৃতভাবে তদন্ত করে বিষয়টি পরিষ্কার করতে সরকারের সুদৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category